1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ছাত্র আন্দোলনের মামলায় দুই চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মোঃজোনায়েদ হোসেন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব১৪॥জানা যায় গত শনিবার রাতে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে র‍্যাব-১ সিপিএসসির সার্বিক সহায়তায় তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃত দুজন হলেন, উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ও বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।
গতকাল রবিবার র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিররের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আপডেট ক্রাইমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয় গত ২০ জুলাই বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা তারা চালায়। এতে অনেক ছাত্র-জনতা আহত হয়। এই ঘটনায় মো. মোস্তফা নামে একজন বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর একটি মামলা করেন।জানা যায় গ্রেপ্তার দুজনই এ মামলার আসামি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park