1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

চুরি করে পালিয়ে যাবার সময় দিনাজপুরে জনতার গন পিটুনীতে একজন নিহত

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

দিনাজপুর সদর উপজেলায় চুরি করে পালিয়ে যাবার সময় জনতার গণপিটুনিতে আইনুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ঝানজিরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

নিহত আইনুল ইসলাম (৩৩) চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া মাঝিপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, ঝানজিরা গ্রামের রাস্তার ওপর থেকে আইনুলের লাশটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জনৈক জাফরের বাড়িতে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল তিনজন চোর। টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও আইনুল ধরা পড়ে যান। এ সময় গণপিটুনিতে প্রাণ হারান তিনি।

ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনটি মোবাইল ফোনের একটি নিহত আইনুল ইসলামের এবং অন্য দুটির মালিকানা দাবি করেছে জাফরের পরিবারের সদস্যরা।

ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে!

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park