1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঘুমের ওষুধ না দেয়ায় চিকিৎসকের উপর হামলা :  প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

মার্শাদল,ইভেন
পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর অর্তকিত হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিৎিসকেরা। বৃহস্পতিবার(১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গত বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ও ল্যাবরেটরি ইনচার্জ ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈম। এসময় তার উপর জাকির হোসেন রাজু নামে এক ব্যাক্তি হামলা করেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ওই চিকিৎসক। মামলা সূত্রে জানা যায় রাজনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে হোটেল কারিগর জাকির হোসেন রাজু চিকিৎসা নিতে গত ১২ অক্টোবর চিকিৎসক নাঈমের সাথে সাক্ষাৎ করেন। চিকিৎসক তাকে রোগের ওষুধের জন্য প্রেসক্রিপসনও দেন। ঘটনার দিন হঠাৎ রাজু হাসপাতালের চিকিৎসকের চেম্বারে গিয়ে বলেন তাঁকে ঘুমের ওষুধ দেয়া হয়নি কেন। গত তিনদিন থেকে তিনি ঘুমাতে পারেন না। এসব বলার পরে কিছু বুঝে ওঠার আগেই ডাক্তারের গালে থাপ্পর মারেন রাজু।
এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মী এবং বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতিসভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আদম সুফি,  বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার সহ সভাপতি ডা. বাহারাম আলী,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করীম রাজু, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম, ডা. আমির হোসেন (সার্জারী), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ও সদর আধুনিক হাসপাতালের ডা. মনসুর আলম (এনেস্থেশিয়া), ডা.এমআর রাজু (গাইনী) প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সারা দেশেই একটি প্রথা চালু হয়েছে স্বাস্থ্য সেবা মনমত না হলে চিকিৎসকেরা উপর হামলা করার। যা সত্যিই লজ্জাজনক। একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন। যেমন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বর্হিবিভাগে সহ¯্রাধিক ও অভ্যন্তরীণ বিভাগে প্রায় তিনশত রোগীকে চিকিৎসা দেন মাত্র ১০ জন চিকিৎসক। অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি বাইরে থেকে চিকিৎসক আসতে দেইনা। এটা ভিত্তিহীন কথা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park