1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

গাজীপুরে ফসিহ মাজার ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

গাজীপুরে ফসিহ মাজার ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ –
গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদের কয়েক শ’ মুসুল্লী একযোগে মাজারের সীমানা প্রাচীর, মাজারের পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করে বলে এলাকাবাসী জানায়।
প্রত্যক্ষদর্শী ফসিহ উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার এক শিক্ষক জানান, জুমার নামাজের পর পর আশপাশের কয়েকটি মসজিদ হতে কয়েক শ’ মুসুল্লী ভাড়া করা একটি এসকেভেটর (ভেকু), লাঠি-সোটা ও শাবল-রড নিয়ে আল্লাহু-আকবর ধ্বনিতে মাজারে হামলা চালায়। তারা মাজারের পাকা সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূলভবন এবং কবরস্থান ভেঙে গুড়িয়ে দেয়। পরে সেখানে তারা আসবাবপত্রসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করে। এ সময় মাজারের খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে যায়। ভাঙচুরকালে লুটপাটের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, ৮০’র দশকের দিকে মহানগরীর সদর থানা এলাকার পোড়াবাড়ি বাজারের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই মাজার গড়ে উঠে। মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাড়াও সেখানে ফসিহ উদ্দিন দাখিল মাদরাসা ও মসজিদ রয়েছে। এ মাজার তথা ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকায় চলে এসব মসজিদ-মাদরাসার খরচ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুসুল্লী জানান, ‘মাজারের শিরক, বেদয়াত কার্যক্রম, গাঁজাসেবনসহ নানা অনৈসলামিক কাজকর্ম হয়। তাই এলাকার মুসুল্লীরা পরামর্শ করেই এ মাজার গুড়িয়ে দেয়।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সদর জোন) সহকারী কমিশনার মো: মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park