1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

কর্মকর্তাদের দুর্নীতিতে জড়ানোর প্রমাণ পেলে বরখাস্ত করা হবে

  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পঠিত

পঞ্চগড়ে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

মার্শাদুল ইভেন,পঞ্চগড় প্রতিনিধি।

ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশের মানুষ সহজসরল। তারা অফিসগুলোতে কাজকরতে এসে তৃতীয় পক্ষের মাধ্যেমে যায় এবং প্রতারণার শিকার হয়। এছাড়া অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়ায় এবং অনেক সময় কর্মকর্তারাও জড়ায়। আমরা এ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছি। তবে এর প্রমাণ পেলে আমরা বরখাস্ত করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আজ রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের আহ্বান জানান ।
এসময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল কর্মকর্তা সামসুল আজম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park