1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

উখিয়ার এশিয়ান হাইওয়ে এলাকা থেকে ৮শ গ্রাম আইস ও ১টি দেশীয় তৈরী অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

গোপন সূত্রে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টম এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব বর্ণিত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গত ১৪ জুলাই ২০২৪ তারিখ অনুমান ১৬.১০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের উখিয়া ঘাট কাস্টমের বশরের ভাঙ্গারী দোকানের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আইসের চালানটির মূলহোতা মোহাম্মদ জুবায়ের (৩৩), (এফডিএমএন), পিতা-আব্দুর রশিদ আহম্মদ, মাতা-দিলচার, সাং-বালুখালী, ক্যাম্প-১১, ব্লক-এ/১, হেডমাঝি-রহমতউল্লাহ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত মোহাম্মদ জুবায়ের’কে জিজ্ঞাসাবাদে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে ক্রিস্টালমেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে ধৃত ব্যক্তির হেফাজত হতে সর্বমোট ৮০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০২ রাউন্ড পুরাতন শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। কথিত আছে উদ্ধারকৃত ৮০০ গ্রাম ক্রিস্টালমেথ বা আইসের আনুমানিক মূল্য প্রায় ০৪ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদানসহ পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজসে দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে সে জড়িত বলে স্বীকার করে। সে দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় সাধনের মাধ্যমে আইসের চালান বাংলাদেশে নিয়ে আসে এবং এই সকল মাদকের চালান বিভিন্ন উপায়ে এজেন্টদের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বলে জানা যায়।

উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park