1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ইটনায় জমিসংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু সিদ্দিক (৭৪) এর হামলা চালিয়ে আহত করেছেন প্রতিবেশী আত্মীয় স্বজন।

১৪ জুলাই (রবিবার) সন্ধ্যায় উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া শেখের হাটিতে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু সিদ্দিক ইটনা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে। এই নিয়ে এলাকাবাসী বিচার সালিশি বসলেও তারা না মেনে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। তিনি আরও জানান, সঠিক বিচারের জন্য আদালতে মামলা করলে প্রতিবেশী আত্মীয় স্বজন আরও ক্ষুব্ধ হয়ে বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু সিদ্দিক পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ উচ্ছাস মিয়া (৩০), মোঃ আবু বাক্কার (২৫), মোঃ আরিফ মিয়া (২০) এবং স্ত্রী মোছাঃ হেলেনা বেগম।

ইটনা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ঠাকুর জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের উপর এইভাবে অতর্কিত হামলা করে আহত করা ঠিক হয়নি। তিনি সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং সঠিক বিচারের দাবি করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park