1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

ইজরাইল ও ফিলিস্তিন নিয়ে সোচ্চার কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পঠিত

নির্বাক পৃথিবী
✍️ প্রাণ কৃষ্ণ বিশ্বাস

পুড়ছে প্যালেস্টাইন পুড়ছে সভ্যতা
বিস্ফোরণে বিস্ফোরণে
খড়কুটোর মতো আকাশে উড়ছে মানুষ!
আবার ছিটকে পড়ছে মাটিতে
এবড়ো খেবড়ো ক্ষত বিক্ষত
রক্তাক্ত দেহগুলি!
কি বিভৎস এ অবিচার,
কি অসহ্যকর এ দৃশ্য!
অসহায় শিশু মরছে নৃশংসতায়
এমন দৃশ্যে তবুও পৃথিবী নির্বাক!
বিকালঙ্গ আজ জাতিসংঘ!
বিশ্ব মানবতা পঙ্গু হয়ে আস্তাকুঁড়ে!
মুসলিম মরছে, মুসলিম পুড়ছে
ওরা বুঝি মানুষ নয়! ওরা মুসলিম!
জীবনের চেয়ে বুঝি ধর্ম বড়
পৃথিবী আজ ধর্মময় উন্মাদস্থল!
নিষ্পাপ শিশুর আহাজারিতেও
ওরা মানবতা দেখিনি
দুগ্ধ শিশুর চোখের পানিতেও
ওরা মানবতা খোঁজেনি!
ঈশ্বর কেঁপে উঠেছে বর্বরতায়
তবু৷ কাঁপেনি ওদের বোমারু হাত!
প্রযুক্তির হে নিষ্ঠুর উন্নতবিশ্ব
হে সলতেবিহীন বিবেক
হে নির্মম পৃথিবী
ধিক্কার তোমাকে ধিক্কার!
অবুঝ শিশুর বোবা কান্না
রক্তাক্ত মাটিতে অসহায় হামাগুড়ি
বাতাসে লাশের গন্ধ ভাসে
তবুও বিশ্ব বিবেকের বিক্রি
ক্ষমতার কাছে!
অক্ষম বিবেক আজ নিলামে!
পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাচ্ছে গাজা
মুছে যাচ্ছে আরও একটা শহর রাফাহ
আবার ইতিহাস হয়ে রইলো সব
আবার জাগবে ইতিহাস ইতিহাসের পাতায়
আক্রোশে রবেই পরাজিত শক্তি
শান্তির পৃথিবীতে আবারও যুদ্ধ হবে
জাতিসংঘ আঙুল চুষবে আবারও
আবারও পুড়বে মানুষ, মানবতা
আবারও ধ্বংস হবে সভ্যতা
নশ্বর পৃথিবীতে কি অমৃত আশায় তবু
ক্ষমতার দম্ভ চলবে অবিরাম!
ধর্মে ধর্মে লড়াই, লড়াই মানুষে মানুষে
আর কতকাল এ নির্মমতা
আর কতকাল নির্বাক পৃথিবী মানবতাহীন
আর কতকাল! বলো আর কতকাল!

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park