1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

আমতলীতে মহাসড়কের পাশে অবৈধ হাট।সড়ক দুর্ঘটনায় আশঙ্কা

  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ-

পটুয়াখালী-আমতলী মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে প্রভাবশালীরা অবৈধ হাট বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী খেকুয়ানী বাজারের ইজারাদার মোঃ শাহ আলম আকন সোমবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। সড়কের পাশে হাট বসায় সড়ক দুর্ঘটনার বেশ ঝুঁকি রয়েছে।

জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী হাট ১৯৭০ সালে স্থাপন করা হয়। ওই হাটটি সাপ্তাহিক সোমবার বসে। ওই হাট থেকে সরকারী প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করেন। ওই হাটে প্রতি সোমবার হাজার হাজার লোক সাপ্তাহিক বাজার সওদার করতে আসেন। কিন্তু গত পাঁচ বছর ধরে খেকুয়ানী হাটের ৩০০ মিটার দুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের পাশে সিকদার বাড়ী নামক স্থানে স্থানীয় প্রভাবশালী আনোয়ার সিকদার অবৈধভাবে হাট বসিয়েছেন। ওই হাট সোমবার বসে। কিন্তু হাট থেকে সরকার কোন রাজস্ব পাচ্ছেন না। এতে সরকারী নির্ধারিত হাট খেকুয়ানীতে বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে খেকুয়ানী হাট ইজারাদারকে। এ ঘটনায় খেকুয়ানী হাট ইজারাদার শাহ আলম আকন সোমবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের কাছে অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ওই হাট উচ্ছেদ করতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানকে নির্দেশ দিয়েছেন।

খেকুয়ারী হাট ইজারাদার মোঃ শাহ আলম আকন বলেন, আমতলী-পটুয়াখালী মহাসড়কের শিকদার বাড়ী নামক স্থানে প্রভাবশালী আনোয়ার সিকদার অবৈধভাবে সোমবার সাপ্তাহিক হাট বসিয়েছেন।এতে সাপ্তাহিক হাট খেকুয়ানীকে বেশ সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, খেকুয়ানী হাট থেকে সিকদার বাড়ী স্টান্ড মাত্র ৩০০ মিটার। একই দিনে এতোটুকু দুরত্বে হাট বসায় খেকুয়ানী হাটে বেশ সমস্যা হচ্ছে। দ্রæত এ হাট উচ্ছেদের দাবী জানিয়েছেন তিনি।

আনোয়ার হোসেন সিকদার বলেন, ওই হাট আমি বসাইনি। চাওড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহম্মদ মোল্লা বসিয়েছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। ওই অবৈধ হাট উচ্ছেদ করতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park