
মোঃরাসেল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি। (২১ ফেব্রুয়ারি)বুধবার সন্ধ্যায় ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কন্যাশিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিন্ত করেছেন হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র নার্স হালিমা বেগম।
ডাক্তার জানান, নবজাতক শিশুটির মুখমণ্ডল, হাত এবং পা পোকামাকড়ের কামরে ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। তার চিকিৎসা চলছিল। সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে জেলা শহরের মেড্ডা এলাকায় একটি কালভার্টের নিচে স্থানীয় পাহারাদাররা শিশুর কান্না শুনতে পান। তারা একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক দেখেন। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে পোকামাকড়। এ অবস্থায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।