1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

অবশেষে ডলার জালাল গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০১ বার পঠিত

ডেক্স রিপোর্ট

গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল হাওলাদার ওরফে ডলার জালাল (৬০), পিতা- মৃত আজাহার হাওলাদার, সাং-কৃষ্ণনগর, থানা আমতলী, জেলা-বরগুনা’সহ অন্যান্য আসামীরা গত ০৫/০৫/২৪ ইং তারিখে ভিকটিম মোঃ তৌকির খান (৩০) এর কাছে খুব অল্প দামে সৌদি রিয়াল বিক্রির কথা বলে নানাভাবে প্রলুব্ধ করে তাকে ৩,০০০০০/- (তিন লক্ষ টাকা) নিয়ে আসতে বলে। এতে ভিকটিমের তাদের কথা-বার্তায় সন্দেহ হলে বরগুনা ডিবি পুলিশের সহায়তা নিয়ে ভিকটিম আসামীদের দেওয়া নির্ধারিত স্থানে গেলে আসামীরা কৌশলে সৌদি রিয়ালের পরিবর্তে টাকার মত ভাঁজ করে পত্রিকার কাগজ ও একটি সাবান পোটলা আকারে ভিকটিমের হাতে দেয় এবং দ্রুত টাকা দিয়ে চলে যেতে বলে। তখন বরগুনা ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ তৌকির খান (৩০) বাদী হয়ে আমতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে, যার মামলা নং- ০৪/২০২৪ তারিখ ০৬/০৫/২০২৪ইং। গ্রেফতারের পর আসামী উক্ত প্রতারণার সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করে এবং জানায় যে, তার নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকা থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকান্ড সংঘঠিত করে থাকে।পরবর্তীতে উল্লেখিত আটককৃত ব্যাক্তিকে বরগুনা ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park