
মোঃফেরদাউছ মিয়া,
প্রতিনিধি,পলাশবাড়ীঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত পলাশবাড়ী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী,২৫) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়াম্যান আবু তালেব মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক বলেন,”আল্লাহর রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষক হিসেবে আমরা অবশ্যই রাসূল (সা) কে অনুসরণ করে চলবো।”
সমাবেশ শেষে পলাশবাড়ী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ২০২৫-২০২৬ সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক।
নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জননেতা আবু তালেব মাস্টার, সহ-সভাপতি এরফানুল হক বিএসসি, রেজাউল ইসলাম ও জিল্লুর রহমান,
সেক্রেটারি ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোশাররফ হোসেন, সহ-সেক্রেটারী প্রভাষক নুর মোহাম্মাদ, বায়তুলমাল সম্পাদক প্রভাষক মুসা কালিমুল্লাহ,
সাংগাঠনিক সম্পাদক জামিউল ইসলাম, অফিস সম্পাদক
আজাদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আফছার আলী ও ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।