1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ভোলার চরফ‌্যাশনে ‌মেঘনা নদী‌তে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জে‌লেকে জী‌বিত উদ্ধার করা হয়েছে এখনো নি‌খোঁজ র‌য়ে‌ছেন ৮ জন জে‌লে। শুক্রবার (২ আগস্ট) রা‌তে ‌উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের শিবচর নামক এলাকার মেঘনা নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

শুক্রবার (২ আগস্ট) রা‌তে ‌উপ‌জেলার ঢালচর ইউনিয়‌নের শিবচর নামক এলাকার মেঘনা নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।
চরফ‌্যাশন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মারুফ হো‌সেন মিনার বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন।
নি‌খোঁজ জে‌লেরা হলেন— নুর আলম (৩২), কবির (৩৪), শাহে আলম মোল্লা (৪৮), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৫৮), সবুজ (৪০), হোসেন মাঝি (৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪২) বলে জানা গেছে। উদ্ধার জেলেরা হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪২), সুমন (৩৮), শাহিন (২৬) ও মনির (৩২)।
উদ্ধার হওয়া ও নিখোঁজ জে‌লে‌দের সবার বা‌ড়ি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার আহ‌ম্মেদপুর ইউনিয়‌নের সুকনা খাল এলাকায়।
চরফ‌্যাশন উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মারুফ হো‌সেন মিনার জানান, শুক্রবার সকা‌লে স্থানীয় রু‌বেল চৌ‌কিদা‌রের ট্রলার নি‌য়ে দুলাল মা‌ঝির নেতৃ‌ত্বে ১৩ জন জে‌লে মেঘনা নদী‌তে মাছ ধরতে যান। রা‌তে নদীর প্রবল স্রো‌তের মু‌খে প‌ড়ে ডু‌বে যায় ট্রলার‌টি। এ সময় বিপদাপন্ন জেলেদের চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে গিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। তবে আটজন জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, শনিবার (৩ আগস্ট) সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সাগর মোহনায় নিখোঁজ জেলেদেরকে খুঁজতে বের হয়েছে৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park