1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট ডুবে নিখোঁজ ১, জীবিত উদ্ধার ৮ জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে ৯ যাত্রী নিয়ে একটি স্পিড বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলাইশা (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। এ সময় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সোম বার (১৪ অক্টোবর) সকালে নাফ নদীর গোলার চর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ নুর আলাইশা সেন্ট মার্টিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: আদনান চৌধুরী।

তিনি বলেন, সেন্ট মার্টিন থেকে চালক সহ ৯ যাত্রী স্পিড বোটে টেকনাফে ফিরছিলো। নাফ নদীর গোলার চর নামক এলাকায় পৌঁছলে বোটটি দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় এক শিশু নিখোঁজ হয়। পাশে থাকা আরেকটি স্পিড বোট এসে ৮ জনকে উদ্ধার করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

শাহ পরীর দ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ বলেন, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে একটি স্পিড বোট ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্পিড বোট নিয়ে গিয়ে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিখোঁজ শিশুটি উদ্ধারে কোস্ট গার্ড সহ স্থানীয় লোক জন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park