
ডেস্ক রিপোর্টঃ-
বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (১ নভেম্বর) বিকালে সাভার পৌর বিএনপির উদ্যোগে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড গেন্ডা পুকুর পাড় বালুর মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইবরাহীম হোসেন বাহাদুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপি’র সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দিন সরকার বলেন, “আপনারা সাবধান হয়ে যান, আপনারা মনে রাখবেন যারা মানুষ হত্যা করে মারে তারা পশু,তাদের সাথে সম্পর্ক রাখবেন না।”
তিনি এময় আরও বলেন, এই ১৬ বছরে আন্দোলন বিএনপি সৃষ্টি করছে, বিএনপি যদি হাসিনার বিরুদ্ধে এ আন্দোলন না করতো তাহলে এই ৫-ই আগষ্ট সৃষ্টি হতো না। আজকে এ কৃতিত্ব বিএনপির; ছাত্র জনতারও।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কফিলউদ্দিন। এ সময় কফিল উদ্দিন বলেন, এখন আমরা দেখছি আমাদের বিএনপির কিছু নেতাকর্মী আছে তারা আ.লীগের লোকজন নিয়ে জুট ব্যবসা,জমি ব্যবসা ও পরিবহনের চাঁদার ব্যবসা এগুলোর সাথে জড়িত হচ্ছে তাহলে আমরা ১৫ বছর যাবৎ কি করলাম! আমার সময় কাপ প্রিচ মার্কা দিয়ে আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেছিলেন। সেই কাপ প্রিচ মার্কায় নির্বাচিত হওয়া অনেক কঠিন ছিল,ধানের শীষ মার্কায় নির্বাচন করা সহজ ছিলো। এতো কষ্টের পরেও আমরা আপনাদের সাথে নিয়ে নিবেদিত ছিলাম। আমি যদি সরকারের সাথে লিয়াজো করে চলতাম তাহলে আমি কিন্তু উপজেলার চেয়ারম্যান থাকতে পারতাম, তা কিন্তু আমি করিনি।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হইছে এরচেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নাই,অনেক কিছু পাইছি। এমপি হওয়ার জন্য,মন্ত্রী হওয়ার জন্য, উপজেলার চেয়ারম্যান হওয়ার জন্য আমরা রাজনীতি কি না,আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতি করি।
এছাড়াও অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার শাহ মো. বিল্টু, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন ও সাভার পৌর বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাবেক চেয়ারম্যান মো. সাইফুদ্দিন সাইফুল, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল গফুর,সাভার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ,সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সহ সাভার-আশুলিয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।