1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে টেকনাফে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে টেকনাফ উপজেলা বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে টেকনাফে ইউনুছ মার্কেট ও শাপলা চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিকেলে টেকনাফ স্টেশনে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে বিশাল সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় বক্তৃতায় আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘খুনি শেখ হাসিনা ১৮ বছর দেশের মানুষকে নির্যাতন করেছেন। ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ সরকার ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করছে। মানুষ বৃষ্টির মধ্যে এখানে উপস্থিতি হয়ে সেটার প্রতিবাদ জানাচ্ছে। আওয়ামীলীগ ১৮ বছর দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল। এই দেশে ছাত্রজনতা আমরা সাধারণ মানুষ মিলে আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বিতাড়িত করে মানুষের ভোটের অধিকার ফেরত এনেছি।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ১৮ বছর আ’লীগের আমলে গুম, হত্যা নির্যাতন, দূর্নীতিবাজদের সবার বিচার করতে হবে। এই দুঃশাসনে আমাদের নেতা কর্মীদের মামলা দিয়ে দেশ ছাড়া করেছে। অতি দ্রুত দেশে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে বীরের মতো ফিরিয়ে আনবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাধীন বাংলাদেশে সকল মানুষের ভোটে একটি সুষ্ঠু নির্বাচন দাবি জানাচ্ছি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাছান আহম্মদ,টেকনাফ উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এইচ এম ফারুক শরীফ, উপজেলা যুবদল নেতা টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, সাবরাং ইউপি সদস্য মোহাং ছিদ্দিক আহমদ, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দীন ভুলু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো: আমিন, মুন্না প্রমূখ।

এদিকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বিচারে ছাত্র-জনতার গুলি করে হত্যার জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফের ছাত্র আন্দোলনকারীরা। এতে সাধারণ শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক চট্টগ্রাম কলেজের ছাত্র মোরশেদ আলম বলেন, ‘আমরা আন্দোলনে সকল হত্যার বিচার চাই। এদেশ ছাত্ররা আবার স্বাধীন করেছে। নতুন এ দেশে কোন বৈষম্য হবে না। স্বৈরাচার সরকারের সবার বিচার করতে হবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park