1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে রমেশকে তারা হেফাজতে নিয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল।

রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী অঞ্জলী সেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকধারী একদল লোক বাড়িতে আসে। তাদের সঙ্গে রুহিয়া থানার ওসিও ছিল। তারা বলে আমার স্বামীর ভালোর জন্য তারা তাকে নিয়ে যাবে এবং আধা ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে। তাদেরকে অনেক অনুরোধ করি আমার স্বামী অসুস্থ, তাকে নিয়ে যাবেন না। তারা আমার কথা শোনেনি এবং আমার স্বামীকে গাড়িতে করে নিয়ে যায়। কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কিছু বলেনি।’

রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশের হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। আমি যতদুর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র। এর থেকে বেশি কিছু আমি জানি না।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park