
রফিকুল ইসলাম রনজু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে জোরে সোরে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী- জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা-র পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। তাদের স্লোগান একটাই -নিজের খাই রানা ভাই, ধানের শীষে ভোট চাই।
ধানের শীষ তথা সাইফুর রহমান রানার বিজয় নিশ্চিত করতে, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা রহমান আপন শুরু থেকেই নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রচারণা।
নাগেশ্বরী পৌর ও উপজেলা বিএনপি ছাড়াও ধানের শীষ কে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে- যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতি দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কোন প্রকার টাকা-পয়সা ছাড়াই ভোরে ঘুম থেকে উঠেই গ্রুপ ভাগ করে বেরিয়ে পড়েন- পাড়া-মহল্লা এবং চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে-গ্রামে। তাদের স্লোগান একটাই- নিজের খাই রানা ভাই, ধানের শীষে ভোট চাই। নিঃস্বার্থভাবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন সাইফুর রহমান রানার ভক্ত নেতাকর্মীরা।
নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নাগেশ্বরীর প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ধানের শীষের লিফলেট বিতরণ, ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে তারা সাইফুর রহমান রানার সালাম পৌঁছে দেয়াসহ এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার বিনীত আহ্বান জানান।
সাবেক এমপি সাইফুর রহমান রানা তথা ধানের শীষের গণ সংযোগে, প্রায় প্রতিটি গ্রাম ও মহল্লায় স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা মনে করছেন, বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে কুড়িগ্রাম-১ আসনে।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জননেতা সাইফুর রহমান রানা এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং থাকবেন ইনশাল্লাহ। কুড়িগ্রাম-১ আসনের মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই।
তারা আরও জানান, নির্বাচনের দিন পর্যন্ত এই গণসংযোগ অব্যাহত থাকবে এবং তারা প্রতিটি ভোটারের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে প্রস্তুত আছে।
কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী- ভুরুঙ্গামারী এবং কচাকাটা)র অলিগলি এখন ধানের শীষের স্লোগানে মুখর হয়ে উঠছে। সেই সাথে তারা স্লোগান দিচ্ছে -নিজের খাই রানা ভাই, ধানের শীষে ভোট চাই।