1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সদর উপজেলা প্রেসক্লাবের ত্রয়মাসিক সভায় বক্তারা নৈতিকতায় পেশাদারিত্বের মূল হাতিয়ার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বিকাল ৫ টায় নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি দৈনিক বিজনেস বাংলাদেশের স্টাফ রিপোর্টার আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক নবচেতার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারের সঞ্চালনায় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ সভাপতি আবছার কামাল, সহ সভাপতি শায়েখ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোঃ নোমান, কার্যনির্বাহী সদস্য ইরফান হোছাইন, সেলিম চৌধুরী, অন্তর দে বিশাল, সাধারণ সদস্য ইকবাল চৌধুরী, হোসেন সুমন প্রমুখ।

বক্তারা বলেন, ২০২১ সাল থেকে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতার সমন্বয়ে পেশাদারিত্বকে বজায় রেখে নিরলসভাবে কাজ করে আসছে। প্রেসক্লাবের অগ্রগতিতে সকল সদস্য অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে দেশ সংস্কারে সাংবাদিকদের কঠোর ভূমিকা পালন করতে হবে বলে জানান বক্তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park