
ডেস্ক রিপোর্টঃ-
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবি পার্টি চকরিয়া উপজেলা নেতৃবৃন্দ। চকরিয়া উপজেলা হারবাং পূজা উদযাপন কমিটির সভাপতি সত্যজিত আচার্য্যের আমন্ত্রণে নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও চকরিয়া- পেকুয়া সংসদীয় আসনের সমন্বয়ক অধ্যাপক এবি ওয়াহেদ। মন্ডপ পরিদর্শনকালীন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির শ্রেষ্ঠ উদাহরণ। এখানে মুসলিম, হিন্দু পরস্পর ভাই ভাই হয়ে আবহমানকাল থেকে বসবাস করে আসছেন এবং নিজ নিজ ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালন করে আসছেন। এবি পার্টি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছে। আগামীতে এবি পার্টি ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রধান অতিথি পূজারীদের ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেন এবং সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টি চকরিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা যুগ্ম সদস্য সচিব রুহুল আমিন ছোটু, উপজেলা সহকারী সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা সদস্য মাওলানা আরাফাত উদ্দিন মোবাল্লিগ।