
ডেস্ক রিপোর্টঃ-
আজ শনিবার ১২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মহানগরী’র পদ্মা পাড়ের মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুদকিপাড়ায় প্রতিমা বিসর্জনের ঘাটের নিরাপত্তা প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। গত ৯ অক্টোবর হতে উৎসব ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আগামীকাল ১৩ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।
এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।