
মু আ হা ইবনে জালাল
গতকাল শুক্রবার ১৯/১২/২০২৫ তারিখে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম তাঁর ভ্যারিফাইড ফেসবুকের এক বার্তায় দেশবাসীকে আজ (২০/১২/২০২৫) বাদ জোহর জাতীয় সংসদ ভবন-মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, যেসব সহযোদ্ধারা আসতে পারবেন না,তাদেরকে মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে,স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি।
গায়েবানা জানাজা শেষে আধিপত্যবাদবিরোধী কফিন মিছিল বের করুন।শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করুন।মন্দির,প্যাগোডা,গীর্জা ইত্যাদি উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করুন।
তিনি বলেন,আল্লাহ আমাদের ভাই শহীদ ওসমান হাদীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন।