
মু আ হা ইবনে জালাল
২৮ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Dr Shafiqur Rahman এর প্রেস উইং সূত্র থেকে জানা যায়,শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী (রঃ) সম্পর্কে তিনি বলেন,’২০১৩ সালের আজকের এই দিনে বাংলাদেশ এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হয়। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচারিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে সাজানো রায় দেওয়া হয়।
এই রায়ের প্রতিবাদে দেশের আপামর জনতা রাজপথে নেমে এলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়। পুরো সপ্তাহজুড়ে চলে হত্যাযজ্ঞ। শহীদ হন শতাধিক ও আহত হন সহস্রাধিক নিরপরাধ মানুষ।
এক যুগ পেরিয়ে গেলেও সেই হৃদয়বিদারক হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বুকের ক্ষত আরও গভীর হয়েছে। উল্টো সে সময় শহীদ পরিবার ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে দায়ের করা হয় অসংখ্য মিথ্যা মামলা; সত্য আড়াল করতে চালানো হয় দমন-পীড়নের এক নির্মম নীলনকশা। এটাই ছিল ফ্যাসিবাদী সরকারের প্রতিক্রিয়াশীল ও প্রতিহিংসার রাজনীতির সূচনা পর্ব।
আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পঙ্গুত্ববরণকারীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। একই সঙ্গে বর্তমান সরকারের নিকট দাবি জানাচ্ছি- দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে এমন ইতিহাস আর কখনও পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকার ও সমাজের প্রতি মানবিক আহ্বান জানাই।