1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জামায়াত মনোনীত এম পি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

আব্দুল হালিম ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি

আজ ২৯ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–২ (নড়িয়া-সখীপুর)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী প্রার্থী, অধ্যাপক ডা. মাহমুদ হাসান বকাউল শরীয়তপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই মনোনয়ন দাখিলের মাধ্যমে শরীয়তপুর–২ আসনে একটি নীতিনিষ্ঠ, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির প্রত্যাশা নতুন করে জাগ্রত হলো। অধ্যাপক ডা. মাহমুদ হাসান বকাউল একজন সুশিক্ষিত, মানবিক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রার্থিতা এলাকার সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার-ইনসাফ ও উন্নয়নের পক্ষে একটি দৃঢ় অবস্থানকে প্রতিনিধিত্ব করবে।

এই এলাকার ভোটারগণ আশা করেন, শরীয়তপুর–২ আসনের জনগণ সত্য, সততা ও আদর্শের পক্ষে রায় দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

_

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park