1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

লক্ষ্মীপুরের কমলনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

লক্ষ্মীপুরের কমলনগরে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওঃ জায়েদ হোছাইন ফারুকী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ দেলওয়ার হোসেন, মাতাব্বরনগর দারুচ্ছুনাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলী হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক বেলাল হোসেন জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু নুর সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান প্রমূখ।

এর আগে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park