1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রাজার সনদ বাতিলের দাবিতে ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমান

  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

তিন পার্বত্য জেলায় সংবিধান বহির্ভূত রাজার সনদ প্রথা বাতিলের দাবিতে তিনি এই হুশিয়ারি দেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩:৩০ টায় বান্দরবান সদরের প্রেসক্লাব চত্বরে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি,সরকারি চাকরি,তিন পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সব ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সঙ্গে বৈষম্য দূর করে জনসংখ্যার আনুপাতিক হারে পদ বন্টনের দাবি এবং পার্বত্য অঞ্চল নিয়ে রাষ্ট্র বিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজিত ছাত্র-জনতার মহাসমাবেশে এ হুশিয়ারি দেন তিনি।

তিনি বলেন,আমরা বাংলাদেশে বাসকরার সুবাদে সবাই বাংলাদেশি। দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন কারণে ১৬ বার পবিত্র সংবিধান পরিবর্তন হলেও ১৯০০ সালের ব্রিটিশ শাসনবিধি নামে পার্বত্য চট্টগ্রামে বসবাস করা ৫৪ শতাংশ বাঙালিদের ১৯০০ শাসনবিধি নামক আয়না ঘরে ভাগ্যবন্দী করে রাখা হয়েছে। জেলা পর্যায়ে সর্বোচ্চ সরকারি কর্মচারি হিসেবে ডিসি নিয়োগকৃত থাকলেও মূলত দুর্নীতিবাজ জেলা পরিষদ চেয়ারম্যানদের কতৃত্ব বেশি। ফলে পার্বত্য অঞ্চলের বাঙালিদের জন কল্যাণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি,চাকরি,তিন পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ সব ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সঙ্গে বৈষম্য দূর করতে রাজার সনদ প্রথা অতি বিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ডিসি অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচির দেওয়ার হবে।

এর আগে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবর রহমানের নেতৃত্বে প্রায় ১০ হাজারেরও বেশি ছাত্র জনতা ‘তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি’ স্লোগান ও বিভিন্ন প্লা-কার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপত্বিতে আরও বক্তব্য দেন- (পিসিএনপি) কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির,মাওলানা আবুল কালাম,হাফেজ জাহেদ,আসিফ ইকবাল,রহিমা বেগম,খুরশিদা বেগম,মো: কামরুজ্জামান,সাংবাদিক এইচ,এম,সম্রাট,নাছিরুল আলম,রুহুল আমিন সহ অনেকে।

সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা,বন্যার্তদের জান মাল রক্ষা এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park