1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

রাজশাহীতে আবারও পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে, এতে নতুন করে বন্যার শঙ্কা তৈরি করেছে। এর ফলে নদীর তীরবর্তী এলাকাগুলোতে প্লাবনের ঝুঁকি বেড়েছে। ফলল আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, রাজশাহী অঞ্চলে বন্যার পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। পদ্মার পানি যদি এভাবে বাড়তে থাকে, তবে তা বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলবে।

গত ১৭ আগস্ট পদ্মার পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার। এরপর থেকে পানি কমতে শুরু করেছিল, যা ২২ আগস্ট পর্যন্ত ক্রমাগত কমতে থাকে।

তবে শুক্রবার (২৩ আগস্ট) পানি আবারও বাড়তে শুরু করে। বিকেল ৩টায় পদ্মার পানি ছিল ১৬ দশমিক ২৩ সেন্টিমিটার, যা গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার ২ দশমিক ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার, যা ২০১৩ সালে একবার অতিক্রম করেছিল। সেই সময়ের পর থেকে পদ্মার পানি আর বিপৎসীমা ছুঁতে পারেনি।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির ফলে পদ্মা নদীর পানি বেড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। রাজশাহী অঞ্চলে পদ্মার বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার। ২০১৩ সালে একবার পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল, কিন্তু এরপর থেকে আর বিপৎসীমা অতিক্রম করেনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park