1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রাজশাহীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস উদযাপিত

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

রাজশাহীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ২০ অক্টোবর ২০২৪ রবিবার বিকাল ৩:০০ টায় রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া সভায় এফডব্লিউ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, পার্লার ওনার্স এসোসিয়েশন, রাজশাহীর সভাপতি রোখসানা হুদা প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসনে করনীয় বিষয়ে আলোকপাত করেন এবং দক্ষতা অর্জনপূর্বক বিদেশ গমনের পরামর্শ দেন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টিটিসি’র ফুড এন্ড বেভারেজ ইউনিটের ইনচার্জ শামীমা ডেইজি।

এছাড়া সেমিনার শেষে বিশ্ব শেফ দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে মহিলা টিটিসি’র ট্রেইনার, প্রশিক্ষণার্থী এবং রাজশাহীর বিশিষ্ট শেফবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park