1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রপ্তানি বন্ধ থাকলেও চড়া ইলিশের বাজার, সাধারণ মানুষের নাগালের বাইরে

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না জাতীয় এই মাছের দাম, বরং সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে যাচ্ছে। আগে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে ভারতে ইলিশ রপ্তানির কথা বলতেন, তবে এখন রপ্তানি বন্ধ হলেও দাম কমেনি।

ব্যবসায়ীদের দাবি, মৌসুম শেষের দিকে এবং নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় ইলিশের সরবরাহ কমে গেছে।
এদিকে ভোক্তারা মনে করছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়ে রেখেছে। ইলিশ মাছ ধরার পর তা আড়ৎদার এবং খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছায়, ফলে দাম বেড়ে যায়।

বড় ইলিশ এখন ভোলাসহ অন্যান্য উপকূলীয় এলাকায় কেজি প্রতি ১,৫০০-১,৭০০ টাকায় বিক্রি হচ্ছে, আর ছোট ইলিশের দাম কেজিতে ৯০০-১,৫০০ টাকার মধ্যে।
বরিশাল, ভোলা, চাঁদপুরসহ উপকূলীয় এলাকায় ইলিশের দাম এখনও চড়া। জেলেদের দাবী মাছ ধরতে গিয়ে তারা বেশি খরচ করছেন কিন্তু মাছ পাচ্ছেন কম।

যদিও স্থানীয় মৎস্য কর্মকর্তারা আশা করছেন, আগামী দিনে মাছের উৎপাদন বাড়লে দাম কিছুটা কমতে পারে।
রাজশাহী মহনগরীর নিউ মার্কেট মাছপট্টি ঘুরে দেখা গেছে, বাজারে ফের বেড়েছে ইলিশ মাছের দাম। কেজিপ্রতি ১৭০০-১৮০০ টাকা। ৩ টায় কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৪০০-১৫০০ টাকা।
আবার আকারভেদে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আরো চোড়া দামে। স্থিতিশীল নেই ইলিশ মাছের দাম। সমাজের নিম্নবিত্ত ও মধ্যেবিত্ত মানুষের কাছে ইলিশ মাছ শুধু স্বপ্ন, চোড়া দামের কারনে।

ইলিশ মাছ ভোগ করছে শুধু এক শ্রেণীর অসাধু, ঘুষখোর,ও কালো টাকার মালিকরা।
রাজশাহী নিউ মার্কেটের একতা মৎস্য ভান্ডারের ইলিশ মাছের (কমিশন এজেন্ট) ডিস্ট্রিবিউটার জান মোহাম্মদ (জানু) বিটিসি নিউজকে বলেন, বরিশাল ও চট্টগ্রাম ঘাটে ইলিশ মাছ সংকট থাকায় বেড়েছে ইলিশের দাম। কিন্তুু বাস্তবতার চিত্র ভিন্ন এখন ভরা মৌসুম মিলছে ঘাটে ইলিশ মাছ। তারপরেও কেন ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। কারণ হচ্ছে সিন্ডিকেট? এই সিন্ডিকেট ভেঙে ইলিশ মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার জন্য বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park