
মু আ হা ইবনে জালাল
০৮ ফেব্রুয়ারি ২০২৬ রোজ রবিবার Bangladesh Army এর এক প্রেস উইং সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার সদর উপজেলাধীন বারান্দি মোল্লাপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ০২টি অবৈধ বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০১ রাউন্ড পিস্তল এমুনিশন, ০১ বক্স এয়ারগান এমুনিশন, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ও অন্যান্য সরঞ্জামাদিসহ মোঃ জাকির হোসেন ওরফে সাগর (৫২), মোঃ জোয়েব হাসান ওরফে সাকিব (৫৫), লোপা খাতুন (৩২) এবং তাহেরা আক্তার ওরফে তানিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, পৃথক একটি যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন পাইকপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২৪ টি ককটেল বোমা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।