1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মাদারীপুরে মুখোমুখি সংঘর্ষে চূর্ণবিচূর্ণ ২ বাস, আহত-১৫।। মহাসড়কে আটকা পড়েছে শত শত গাড়ি

  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

মাদারীপুরের রাজৈরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুটি বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এতে কেউ নিহত না হলেও দুই বাসের চালকসহ ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাড়ে আটকা পড়ে ছোটবড় শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয়রা জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনালী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বলাকা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে দুই বাসের চালকসহ আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে আটকা পড়া যানবাহন সরাতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করে থানা পুলিশও।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park