1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পঠিত

মাগুরা প্রতিনিধি আলামিনঃ-

মাগুরায় হিন্দু ধর্মের মহা অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শহরে ঢাকা ঢোল পিটিয়ে, কাঁসর বাজিয়ে  শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

উপলক্ষে সোমবার দুপুরে শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বরেন্য অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা জামেয়াতের আমির অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্যরা।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল সহ উপস্থিত নেতৃবৃন্দ ।

আয়োজকরা জানান, দেশের একটি অংশ বন্যাকবলিত হওয়ায় এ বছর জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। আনুষ্ঠানিকতার খরচ কমিয়ে সে টাকা বনার্তদের জন্য পাঠানো হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park