1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ভারী বৃষ্টির কারণে পাহাড় ভেঙে পড়ার আশঙ্কা

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। এতে করে চট্টগ্রামে পাহাড় ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ম. ইসমাইল ভূঁইয়া গণমাধ্যম কে বলেন, মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে। চট্টগ্রামের কোথাও কোথাও এ রকম ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টি কমবে। তবে পুরো মাসব্যপী থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার।
এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে নগরবাসীকে পোহাতে হয়েছে ভোগান্তিও। একইসাথে অতি ভারী বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫১টি স্টেশনের মধ্যে ৩৮টি স্টেশনেই বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১৭৫ মিলিমিটার। এ ছাড়া ফেনীতে ১৭৪, কক্সবাজারে ১৬৫, সীতাকুণ্ডে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park