1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বেনাপোল সীমান্ত থেকে ১৮ টি সোনার বারসহ আটক এক যুবক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বেনাপোল সীমান্ত থেকে ১৮ টি সোনার বারসহ আটক এক যুবক।।

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে সোনার ১৮ বারসহ লিমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি। আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ টহল দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে সোনা পাচারকারী লিমন মোটরসাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের সোনার ১৮টি বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park