1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বৃষ্টি উপেক্ষা করে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে ইবি শিক্ষার্থীরা

  • আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নিহত এবং আহতদের স্মরণে বৃষ্টি উপেক্ষা করে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে শেষ হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট বলেন, দ্রুত সময়ের মধ্যে ছাত্র হত্যার বিচার করতে হবে। এবং নয়দফা দাবি মেনে নিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণ-গ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park