1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বিজিবি সেক্টর কমান্ডার, রংপুর কর্তৃক লালমনিরহাটের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

আজ ০৯ অক্টোবর বুধবার সকাল ১১ থেকে ১২ ঘটিকা পর্যন্ত কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, রংপুর বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোতামারী ইউনিয়নস্থ ০১টি এবং নওদাবাস ইউনিয়নস্থ ০৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনের সময় তিনি পূজামন্ডপের বিভিন্ন নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামন্ডপের সার্বিক ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোন দুষ্কৃতিকারী যাতে পূজামন্ডপের কোন প্রকার ক্ষতি সাধন করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে এবং টহল ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদেরকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, পুরুষ ও মহিলাদের পূজা করার জন্য আলাদা ব্যবস্থা, সেচ্ছাসেবক দলের মাধ্যমে পূজামন্ডপ এলাকায় জনসাধারণের আসা-যাওয়া নিয়ন্ত্রণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পূজামন্ডপ কমিটির সভাপতি ও সেক্রেটারীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। উক্ত পরিদর্শনের সময় অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park