
মু আ হা ইবনে জালাল
১২ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মিয়া মুহাম্মদ গোলাম পরওয়ারের এক ফেসবুক বার্তা থেকে জানা যায়, ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার গুনাহ ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ীর সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয় এবং আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া মুহাম্মদ গোলাম পরওয়ার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ১২ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। হঠাৎ করে এভাবে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।