1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় চালক আটক, অবরোধ প্রত্যাহার

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া নিহতের ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে জামিল হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া বাস মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর মহাসড়ক থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা। তিনি জানান, জামিলের বাড়ি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চালক।বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ গতকাল রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থী ও বাসমালিকদের নিয়ে সভার আয়োজন করে প্রশাসন, যা প্রায় দিবাগত রাত সোয়া ৩টা পর্যন্ত চলে। সভায় নিহত মাইশার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় বাস মালিকপক্ষ। পরে শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক আজ শনিবার সকালে বলেন, বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা দাবিদাওয়া তুলে ধরেন। পরে মালিকপক্ষ মাইশার পরিবারকে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।গত বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের কুয়াকাটা থেকে বরিশালে আসা একটি বাসের চাপায় নিহত হন মাইশা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি জব্দ করে আগুন দেন। তখন বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত: চালককে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ৩১অক্টোবর২০২৪ঐ দিন রাত সোয়া ৯টা থেকে দেড়টা পর্যন্ত ৫ ঘণ্টা এবং গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় জড়িত ব্যক্তিদের বিচারসহ ১০ দফা দাবি জানানো হয়েছিল। এরপর গতকাল বেলা সাড়ে ৩টায় একই দাবিতে মহাসড়কটি অবরোধ করেন তাঁরা। পরে রাত ১১টার দিকে বিভাগীয় কমিশনারের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park