1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

বন্যার্তদের জন্য নগদ অর্থ দিলো দুর্গাপুরের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

বন্যার্তদের জন্য ৩ দিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করলো নেত্রকোনার দুর্গাপুরের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সেই টাকা পাঠানো হবে আস-সুন্নাহ ফাউন্ডেশনে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের এ কথা জানান । এ সময় সাংবাদিকদের কাছে অর্থ সংগ্রহ কার্যক্রম তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র,রিয়াদ হাসান,আলিফ। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাসুম বিল্লাহ অভি, শিক্ষার্থী আতিক রহমান, হীরা আব্বাসী, সানি, রকিবুল হাসান, শেখ সাব্বির, রাসেল, মঈনুল ইসলাম শাওন, শামীম, প্রাঙ্গন, জহিরুল, রিদওয়ান সহ আরো অনেকে।
তাঁরা জানায়,বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ। পরে বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করা শুরু করে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিনদিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করা হয়। পরে গননা শেষে উত্তোলনকৃত টাকাগুলো সকলের মতামতের ভিত্তিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ডাচ্ বাংলা ব্যাংক একাউন্টে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়াও বাংলাদেশের যেকোনো দুর্যােগে দুর্গাপুর ছাত্র সমাজ পাশে থাকবে বলে জানায় তাঁরা ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park