1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: ত্রয়োদশ পর্ব

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ১৩/২১

শহীদ রফিক
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

ভাষা রক্ষায় প্রথম শহীদ ইতিহাসের ভ্রাতৃনাম
রফিক উদ্দিন আহমেদ মানিকগঞ্জে পিতৃধাম।
সিংগাইরের বলধারার পারিল নামক ছোট গাঁয়
পাঁচ ভাই দু’বোনের বড় রফিক রত্ন জন্ম নেয়।

আব্দুল লতিফ রাফিজা খাতুন ধন্য জনক জননী
রফিক উদ্দিন হীরের টুকরো সবার চোখের মনি।
সারাটি জীবন বাঙালি জাতির স্মরণেই মুখখানি।

নিজেরই গাঁয়ের প্রাইমারিতে শৈশবেরই পাঠ শুরু
আশরাফ আর বীরেন্দ্র মোহন ছিলেন শিক্ষাগুরু।
এরপরে কলকাতায় পড়া মিত্র নামের প্রতিষ্ঠানে
কয়েক বছর পড়া শেষে ফিরে আসেন জন্মস্থানে।

বায়রা নামক স্কুল থেকে প্রবেশিকায় করেন পাস
বায়ান্নের দিনগুলোতে রফিক ঢাকায় করেন বাস।
ভাষা রক্ষার প্রতিবাদে উত্তাল হয় ফাগুন মাস।

একুশ তারিখ আন্দোলনে সবার সাথেই ক্যাম্পাসে
স্লোগান মিছিল চালায় ভীষণ ভাষা রক্ষার আশে।
রমনায় জড়ো হলে পুলিশের কাঁদনে গ্যাস লাঠিচার্জ
ঢাকা ভার্সিটির এলাকা ছাড়ে রফিক সহ ছাত্র সমাজ

ঢাকা মেডিকেল পৌছেলে ওরা এলোপাথাড়ি চালায় গুলি
হঠাৎ গুলিতে যায়রে উড়ে রফিকের ঐ মাথার খুলি
রফিক উদ্দিন শহীদ হলো তাঁকে মোরা কেমনে ভুলি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park