
প্রতিনিধি:
দুমকী, পটুয়াখালী।
পটুয়াখালী জেলা দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নে আদালতের কাগজ ও প্রশাসনিক সালিশি বৈঠকের রায় থাকার পরেও গায়ের জোরে এক অসহায় পরিবারের বসতভিটা দখল ও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোঃ মোশারফ মাঝি (৪৮) মশিউর মাঝি (২৫) সাইফুল মাঝি (২৩) তুহিন মাঝি (১৮)-আলমগীর মাঝি (৪২)নাম না জানা আরো ১১ জন এর বিরুদ্ধে। গত শুক্রবার ২৭-১২-২০২৪ ইং তারিখে দ:মুরাদিয়া ৫ নং ওয়ার্ড ফকির বাড়ি এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই জমি নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় মোশাররফ মাঝি-দের সাথে বিরোধ চলছিল। বিষয়টি সুরাহার জন্য ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্বারস্থ হন। প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকে ১। মোঃ গোলাম মস্তফা ফকির, ২। মোঃ এনামুল হক ফকির, উভয় পিতা: মৃত, ইউনুচ মিয়া, মাতাঃ মৃত, হালিমা বেগম, গ্রাম দক্ষিন মুরাদিয়া, ডাকঘর: মুরাদিয়া, থানা-দুমকী, জেলা- পটুয়াখালী, ধর্ম ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী।২য় পক্ষ:মোঃ মোসারেফ মাঝি, পিতাঃ মৃত, এছাহাক মাঝি, গ্রাম দক্ষিন মুরাদিয়া, ডাকঘর: মুরাদিয়া, থানা-দুমকী, জেলা- পটুয়াখালী, ধর্ম ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী।দেখিলাম articlge
পক্ষদ্বয়ের মনোনীত শালিসগণের নাম, পদবীঃ
ক্রঃ নংনাম০১ জনাব মোঃ জাফর উল্লাহ সাবেক চেয়ারম্যান ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদ ০২ জনাব মোঃ তারেকুল ইসলাম খান সভাপতি মুরাদিয়া ইউনিয়ন বিএনপি ০৩ জনাব মোঃ কাজী আবদুল ওহাব সাবেক, ইউপি সদস্য০৪ জনাব মোঃ নেয়ামাতুল্লা সমাজসেবক,০৫ জনাব মোঃ জহিরুল হক জুয়েল সাংগঠনিক সম্পাদক, মুরাদিয়া, ইউনিয়ন বিএনপি ০৬ জনাব মোঃ ফিরোজ সিকদার রেজা সাবেক, ইউপি সদস্য ০৭ মোঃ নাসির উদ্দিন হাং ইউপি সদস্য ০৮ জনাব মোঃ জাহাঙ্গীর গাজি পরম করুনাময় আল্লাহর নাম স্বরন করিয়া রোয়েদনামা লেখা আরম্ভ করিলাম, নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির ভাগ বন্টন ও ভোগ দখল নিয়া পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ হইলে ১ম পক্ষ মুরাদিয়া ইউনিয়ন পরিষদে ১ খানা অভিযোগ দায়ের করেন উহার আলোকে পক্ষদ্বয় পরিষদে হাজির হইয়া আপোষ মিমাংসা হওয়ার জন্য উপরিল্লিখিত আমরা শালিস মনোনীত করেন আমরা পক্ষদ্বয়ের আমন্ত্রন গ্রহন করিয়া ইং ০৩/১২/২০২৪ তারিখে সম্পত্তির বিরোধীয় সম্পত্তির দক্ষিন পাশে পাকা রাস্তায় আমরা শালিসগনকে বসায়, আমরা সেখানে বসিয়া উপস্থিত গন্যমান্য চলমান পাতা-০২ জমির মালিকানা ও দখল ভুক্তভোগী পরিবারের পক্ষে সাব্যস্ত হয়।
তবে অভিযোগ উঠেছে, এই প্রশাসনিক রায় ও সামাজিক সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত শুক্রবার বিকাল ২:০০ PM সময় নাগাদ প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত বসতভিটায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মুহূর্তের মধ্যে বসতঘরের টিনের বেড়া, আসবাবপত্র এবং রান্নঘর ভেঙে তছনছ করে দেয়। ছবিতে দেখা যায়, ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে থাকার ঘর এবং ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে নির্মাণ কাজের জন্য রাখা বিপুল পরিমাণ ইট।আইনজীবীদের মতে, এই ঘটনা সরাসরি দণ্ডবিধির ৪৪১, ৪৪৭ (বেআইনি প্রবেশ) এবং ৪২৭ (মালামাল ভাঙচুর) ধারার লঙ্ঘন। এছাড়া সালিশি সিদ্ধান্ত অমান্য করা আদালত অবমাননার শামিল। হামলায় প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে পরিবারটি এলাকা ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে এবং প্রাণনাশের হুমকির মুখে রয়েছে।
ক্ষতিগ্রস্ত মোঃ গোলাম মোস্তফা (৪৫) মোঃ এনামুল হক (আউয়াল)বলেন, “আমাদের কাছে জমির সব বৈধ কাগজ আছে, সালিশি রায়ও আমাদের পক্ষে। কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক আমাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।