
মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি
আজ ১০ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সাবেক প্রবীন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলীউজ্জামান মীর মালত (৭৫ আনুমানিক)ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।আজ বাদ আসর রাজনগরের আন্ধারমানিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোদাচ্ছের হোসাইন সবুজ সূত্রে জানা যায়,মরহুম চেয়ারম্যান শরীয়তপুরের ধানুকা এলাকার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০ টার দিকে মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে যান।তার নিজ বাড়ি রাজনগরের মালতকান্দি এলাকায়।