1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পূর্বধলায় যানজট নিরসনের দাবি রেডলাইনের

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

রুহুল সরকার নেত্রকোনা পূর্বধলার প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় ক্রমবর্ধমান যানজট নিরসনের দাবি জানিয়েছে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব। শনিবার (১৭ আগস্ট) বিকেলে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রবাসী সমাজসেবক এবং রেডলাইনের অন্যতম উপদেষ্টা আমানুর রশিদ খান জুয়েলের সৌজন্যে রেডলাইনের অফিশিয়াল টি-শার্ট এবং মার্চেন্ডাইজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসার ও রেডলাইনের উপদেষ্টা মো. খবিরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন রেডলাইনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত পালসহ অন্যান্য রেজিস্টার্ড সদস্যবৃন্দ।

রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব তার বক্তব্যে পূর্বধলার যানজট সমস্যার বিষয়টি তুলে ধরেন। পূর্বধলা বাজারে অনিয়ন্ত্রিতভাবে ভাবে অটো প্রবেশের কারণেই যানজট তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন সজীব। তিনি এই সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রবাসী সমাজসেবক আমানুর রশিদ খানের পক্ষ থেকে তার ভাগ্নে পিয়াস চৌধুরী বলেন, সামাজিক সংগঠন হিসেবে চমতকার কাজ করছে রেডলাইন। আমানুর রশিদ খান আগেও রেডলাইনের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park