1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পর্যটকদের জন্য আবারও দুয়ার খুলছে খাগড়াছড়ির

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মো: বাহার উদ্দিন
দিঘীনালা উপজেলা প্রতিনিধিঃ-

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা ভ্রমণ করতে পারবে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।  

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হবে।’ 
এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এসময় খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয় । পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর  খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park