1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পটুয়াখালী দুমকী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ বেল্লাল হাওলাদার
প্রতিনিধি: দুমকী, পটুয়াখালী।

পটুয়াখালীর দুমকি উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে চাঁদা দাবির অভিযোগে বিভিন্ন অনিয়ম অসঙ্গতি যা দলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করে। দলের দুমকি উপজেলা শাখার সদস্য জি এম অলিউর রহমানকে এবং শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. কাউসার আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৪ জানুয়ারি জাকিয়া বেগম টিয়া নামে এক নারী দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি অভিযোগ করেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে চাঁদা দাবির বিষয়টি উঠে আসে।

চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অপরদিকে শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মো. কাউসার আহমেদকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

কাউসার আহমেদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। যা স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সকল নেতাকর্মীকে মো. কাউসার আহমেদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park