1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পঞ্চগড় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত

মার্শাদুল ইভেন,
পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড় প্রেস ক্লাবের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি পূর্নগঠন করা হয়েছে। নতুন কমিটিতে নাগরিক টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি সাইদুজ্জামান রেজা সভাপতি,দৈনিক নবচেতনার প্রতিনিধি ইনসান সাগরেদ সাধারন সম্পাদকসহ ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে সাধারন সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী, স্থায়ী কমিটির সদস্য সহ নবিন প্রবিণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (২১ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে ডাকা এক সাধারন সভায়, সবার সম্মতিক্রমে নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন-আগের কমিটির সিনিয়র সহ-সভাপিত এ রহমান মুকুল, সহ-সভাপতি সামসুদ্দীন চৌধুরী কালাম, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সাবেক সভাপতি শফিকুল আলম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।
এ সময় প্রেস ক্লাবের সভাপতি সাইদুজ্জামান রেজা বলেন,নবীন প্রবীন সকলে মিলেমিশে থাকতে চাই। প্রেসক্লাব ও সংবাদ কর্মীদের জীবন মান উন্নয়নে কাজ করতে চাই ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park