
মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি
২ জানুয়ারী ২০২৬ রোজ শুক্রবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে আনুমানিক সকাল ৭ টায় এরশাদ খান (৩৫) নামে এক তরুণ মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নড়িয়া উপজেলার দক্ষিণ নড়িয়া এলাকার মেছের খানের ছেলে এরশাদ খান সদ্য কেনা মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে নড়িয়া উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে একটি চলন্ত ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মাঝে পড়ে ট্রাকে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।সকাল বেলা প্রচুর কুয়াশা ও চালকদের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বলে প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়।
ঘটনার পরপরই ট্রাকচালককে গ্রেফতার পার্শ্ববর্তি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া জানান,পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকচালককে আটক করা হয় এবং মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য,নিহতের পিতা মোঃ মেছের খান একসময় নড়িয়া বাজারে ফল বিক্রি করতেন।এখনো তার আরেক ছেলে রাসেল খান ও নিহত তরুণের নড়িয়া বাজারে ফলের দোকান রয়েছে।