1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় দুমকীর যুবক জহিরুল নিখোঁজ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

প্রতিনিধি: দুমকী, পটুয়াখালী।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় নিখোঁজ নোঙ্গর করা কাশফা স্নেহা নামের একটি মাটি বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডটির কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে সুকানি সহ অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠে এসেছেন। শুক্রবার সকাল সাতটার দিকে বুড়িগঙ্গা নদীতে ফতুল্লার ধর্মগঞ্জস্থ আফসার ফিলিং স্টেশনের সামনের ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- পটুয়াখালীর জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির হাসান (২০)।
পটুয়াখালীর দুমকী উপজেলার এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম জহিরুল ইসলাম। তিনি দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ এলাকার বাসিন্দা এবং আমির হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটি বোঝাই কাশফা স্নেহা বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল সাতটার দিকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৬ বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) আঘাত করে। ধাক্কার তীব্রতায় বাল্কহেডটি দুমড়ে-মুচড়ে দ্রুত তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সুন্দরবন-১৬ নামের যাত্রীবাহী লঞ্চটি নদীর তীরে নোঙ্গর করা মাটি ভর্তি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাল্কহেডের শ্রমিকদের দাবি অনুযায়ী, এই ঘটনায় দুজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park