1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগেশ্বরী থানায় সালিশ বৈঠকে উত্তেজনা, যুবলীগ নেতা আঙ্গুর মিয়া আটক

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুয়েল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নাগেশ্বরী থানা চত্বরে এ ঘটনা ঘটে। আটক যুবলীগ নেতার নাম আঙ্গুর মিয়া (৩৫)। তিনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত সাইদুর রহমানের ছেলে। আঙ্গুর মিয়া রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত একটি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে থানায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা উচ্চবাচ্য ও অসংযত আচরণ শুরু করলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বৈঠকস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।
এ সময় আঙ্গুর মিয়া সহ তিনজনকে আটক করা হয়। পরে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীপ মন্ডলের জিম্মায় ফারুক ও রতন নামে অপর দুইজনকে ছেড়ে দেওয়া হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, সালিশ চলাকালে উত্তেজনা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আঙ্গুর মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park