
মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্দুক দিয়ে ৮টি ঘুঘু পাখি শিকার করার অপরাধে জয়নাল আবেদীন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় এই ঘটনা ঘটে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত পাখি শিকারী জয়নাল আবেদীন ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় বন্দুক দিয়ে পাখি শিকার করার সময় এলাকাবাসী জয়নাল আবেদীনকে আটক করে। এসময় তার ব্যাগে শিকার করা আটটি ঘুঘুপাখী পাওয়া যায়।